ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
দীর্ঘ যাত্রায় বিরতি, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু শোক সংবাদ :: ফরিদপুরের টিপু খন্দকার আর নেই ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন :: ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বরেণ্য চিকিৎসক ডা. শেখ ইউনুস আলীকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত মধুখালীতে রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নাশকতার চেষ্টা ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ :: অল্পের জন্য রক্ষা ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুরের ভাঙ্গা থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের দুই অতিরিক্ত ডিআইজি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পুলিশি কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে ভাঙ্গা থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের দুই অতিরিক্ত ডিআইজি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁরা থানাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন—ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী এবং অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সিদ্দিকুর রহমান।
পরিদর্শনকালে তাঁরা থানার চলমান পুলিশি কার্যক্রম, নথিপত্র এবং জেলার বর্তমান নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী উপস্থিত থেকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিকদের পুলিশি সেবা প্রদানের বিভিন্ন দিক তাঁদের সামনে তুলে ধরেন।
কর্মকর্তারা মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। আগামী দিনগুলোতে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের মনোবল চাঙা রাখা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা জোরদার করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তাঁরা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুরের ভাঙ্গা থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের দুই অতিরিক্ত ডিআইজি

আপডেট সময় : ০৪:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬