ট্রেন্ডিং :
ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
ডেঙ্গু প্রতিরোধ এবং মশাবাহিত রোগের বিস্তার রোধে ফরিদপুর পৌরসভার উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চালানো হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ডের ড্রেন ও ঝোপঝাড়ে মশক নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নগরবাসীকে সতর্ক ও সচেতন করা হয়।

অভিযান চলাকালে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, একটি সুস্থ, পরিচ্ছন্ন ও মশকমুক্ত নগরী গড়ে তুলতে শুধু পৌরসভার কার্যক্রমই যথেষ্ট নয়; এর পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
কার্যক্রমে ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



















