ফরিদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২১ , ০৪ বার পড়া হয়েছে
“শিশুর শৈশব হোক আনন্দময়, বাল্যবিবাহ আর নয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এফপিএবি ফরিদপুর শাখার উদ্যোগে সদর উপজেলার ভাজনডাঙ্গা কর্ম এলাকার নারীদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ আগামীর প্রজন্ম গড়ে তুলতে বাল্যবিবাহ নির্মূলের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন এফপিএবি ফরিদপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা বাসুদেব দাস, শাখার কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার এবং এলাকার আরএইচপি শামীমা ইয়াসমিন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ শিশুদের স্বাভাবিক বিকাশ, শিক্ষা ও সুস্থ ভবিষ্যৎ গঠনের পথে বড় বাধা। বাল্যবিবাহের কারণে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিশুদের সুন্দর, নিরাপদ ও আনন্দময় শৈশব নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের শিক্ষা অব্যাহত রাখা এবং তাদের অধিকার নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা একটি সুস্থ ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



















