ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গায় বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থান নাশকতা ও লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ফরিদপুর শহরে গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড :: প্রায় ৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত দীর্ঘ যাত্রায় বিরতি, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু শোক সংবাদ :: ফরিদপুরের টিপু খন্দকার আর নেই ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন :: ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ডেঙ্গু প্রতিরোধ এবং মশাবাহিত রোগের বিস্তার রোধে ফরিদপুর পৌরসভার উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চালানো হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ডের ড্রেন ও ঝোপঝাড়ে মশক নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নগরবাসীকে সতর্ক ও সচেতন করা হয়।
অভিযান চলাকালে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, একটি সুস্থ, পরিচ্ছন্ন ও মশকমুক্ত নগরী গড়ে তুলতে শুধু পৌরসভার কার্যক্রমই যথেষ্ট নয়; এর পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
কার্যক্রমে ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬