ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গায় বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থান নাশকতা ও লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ফরিদপুর শহরে গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড :: প্রায় ৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত দীর্ঘ যাত্রায় বিরতি, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু শোক সংবাদ :: ফরিদপুরের টিপু খন্দকার আর নেই ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন :: ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুর শহরে গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড :: প্রায় ৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে একটি টিনশেড গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গুদামঘরসহ ভেতরে থাকা প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার পণ্যসামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টিনশেড গুদামটির মালিক মিহির শর্মা। তবে পলাশ কুমার সাহা নামের এক ব্যবসায়ী গুদামটি ভাড়া নিয়ে সেখানে ফ্রেশ বিস্কুট, কোমল পানীয় টাইগার ও কোকাকোলাসহ বিভিন্ন ভোগ্যপণ্য মজুত রেখেছিলেন।
দুপুরে গুদামঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর শহরে গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড :: প্রায় ৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

আপডেট সময় : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬