ট্রেন্ডিং :
ফরিদপুরে বরেণ্য চিকিৎসক ডা. শেখ ইউনুস আলীকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২৫ , ০৪ বার পড়া হয়েছে
দেশবরেণ্য চিকিৎসক, সমাজসেবক ও রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সাবেক সভাপতি এমিরেটস প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আলোকপাত’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রদীপ প্রজ্বালন ও আনুষ্ঠানিকতার মাধ্যমে আয়োজনের উদ্বোধন করেন প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. বেগম রওগন আরা।

রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের প্রেসিডেন্ট দীপংকর রায়ের সভাপতিত্বে ও শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম এবং দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী দীপা খন্দকারসহ অন্যান্য অতিথিরা।
সন্ধ্যা ৭টায় মূল প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আলোকপাত’ প্রদর্শিত হয়। ডেবিট তমালের নির্মাণ ও প্রযোজনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রে প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর চিকিৎসাসেবা, সমাজসেবা এবং মানবিক কর্মকাণ্ডের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে।
প্রদর্শনী শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিশিষ্ট নৃত্যশিল্পী দীপা খন্দকারের দল নৃত্য পরিবেশন করে। এ ছাড়া ঢাকার আমন্ত্রিত ‘দিবা সাংস্কৃতিক সংগঠন’ ও ফরিদপুরের স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। স্টিভ তূর্যের সঞ্চালনায় এবং ফরিদপুরের ডেবিট স্টুডিওর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















