ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
দীর্ঘ যাত্রায় বিরতি, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু শোক সংবাদ :: ফরিদপুরের টিপু খন্দকার আর নেই ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন :: ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বরেণ্য চিকিৎসক ডা. শেখ ইউনুস আলীকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত মধুখালীতে রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নাশকতার চেষ্টা ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ :: অল্পের জন্য রক্ষা ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সৌমজিৎ সিকদারের আত্মার শান্তি কামনায় ফরিদপুরে দিনব্যাপী লালী কীর্তন ৩০ নভেম্বর

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
স্ব-ধামগত সৌমজিৎ সিকদার (সৌবন)-এর আত্মার চিরশান্তি কামনায় আগামী ৩০ নভেম্বর (সোমবার) ফরিদপুরে দিনব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লালী কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে সিকদার পরিবারের উদ্যোগে এ ধর্মীয় আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কীর্তনের প্রথম পালায় ‘রুহি দাসের বৈষ্ণব সেবা’ পরিবেশন করবেন ফরিদপুরের পাঠক চন্দন টিকাদার। এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় পালায় ‘রাধারানীর মাথুরপালা’ পরিবেশন করবেন বগুড়ার পাঠক অন্তর মোহন্ত। অনুষ্ঠান চলাকালে আগত ভক্তবৃন্দের জন্য সার্বক্ষণিক মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে।
আয়োজক পরিবারের পক্ষ থেকে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে সবান্ধবে অনুষ্ঠানে উপস্থিত থেকে গোবিন্দের লীলাকথা শ্রবণ, মহাপ্রসাদ গ্রহণ এবং সৌমজিৎ সিকদারের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা করার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানের বিনীত নিবেদক হিসেবে রয়েছেন সৌমজিৎ সিকদারের দাদু স্বপন সিকদার, সমীর সিকদার, সঞ্জয় সিকদারসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সৌমজিৎ সিকদার (সৌবন) ২০১৪ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন এবং মাত্র আড়াই বছর বয়সে ২০১৬ সালের ১৪ নভেম্বর মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

সৌমজিৎ সিকদারের আত্মার শান্তি কামনায় ফরিদপুরে দিনব্যাপী লালী কীর্তন ৩০ নভেম্বর

আপডেট সময় : ০৯:৫২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬