ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
দীর্ঘ যাত্রায় বিরতি, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু শোক সংবাদ :: ফরিদপুরের টিপু খন্দকার আর নেই ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন :: ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বরেণ্য চিকিৎসক ডা. শেখ ইউনুস আলীকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত মধুখালীতে রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নাশকতার চেষ্টা ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ :: অল্পের জন্য রক্ষা ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিতে ফরিদপুরে স্টেকহোল্ডারদের সমন্বয় সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ গমনেচ্ছুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং উন্নয়ন সংস্থা ‘রাইট যশোর’-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা বিএম মোজাম্মেল হোসেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক ষষ্ঠীপদ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছকিন উদ্দিন আহমেদ, সাংবাদিক বিভাষ দত্ত, রাইট যশোরের জেলা কোঅর্ডিনেটর হারুনুর রশিদ, প্রসেনজিৎ পাল এবং আইওএম কর্মকর্তা অমল বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা।
সভায় বক্তারা বলেন, সঠিক তথ্যের অভাবে বিদেশ গমনেচ্ছু অনেকেই দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে পা বাড়ান এবং প্রতারণার শিকার হন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ঝুঁকি ও হয়রানির মুখে পড়তে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের আইন, কাজের ধরন, বেতন, চুক্তিপত্র ও ভিসার সঠিকতা যাচাই করে সরকারি নিয়ম মেনে বৈধ প্রক্রিয়ায় যাওয়ার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া সভায় আইওএমের বিশেষ সচেতনতামূলক কার্যক্রম ‘সিনেমা এরিনা’র মাধ্যমে তৃণমূল পর্যায়ে অভিবাসনসংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রতিনিধিদের পারস্পরিক তথ্য বিনিময় এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিতে ফরিদপুরে স্টেকহোল্ডারদের সমন্বয় সভা

আপডেট সময় : ০৯:৪১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬