ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
দীর্ঘ যাত্রায় বিরতি, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু শোক সংবাদ :: ফরিদপুরের টিপু খন্দকার আর নেই ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন :: ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বরেণ্য চিকিৎসক ডা. শেখ ইউনুস আলীকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত মধুখালীতে রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নাশকতার চেষ্টা ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ :: অল্পের জন্য রক্ষা ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ভাঙ্গায় সার্ভিস ড্রপ ছিদ্র করে বিদ্যুৎ চুরি :: পবিসের নৈশ অভিযানে সংযোগ বিচ্ছিন্ন ও ১৫ ব্যবসায়ীকে সতর্ক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
বিদ্যুতের অপচয় রোধ এবং অবৈধ ব্যবহার বন্ধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ছয়টি দল নৈশ অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের সমন্বয়ে গঠিত দলগুলো জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।
অভিযান চলাকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক সংযোগ, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার এবং অটো চার্জিং স্টেশনের মিটারগুলো নিবিড়ভাবে পরীক্ষা করা হয়।
এ সময় ভাঙ্গা জোনাল অফিসের আওতাধীন এলাকায় একজন সংযোগ বিচ্ছিন্ন গ্রাহকের সার্ভিস ড্রপ ছিদ্র করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ঘটনা হাতেনাতে ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে সার্ভিস ড্রপসহ অবৈধ সংযোগটি অপসারণ করা হয় এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এছাড়া, সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখার দায়ে ১৫টি দোকান ও মার্কেট মালিককে সতর্ক করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় ও অবৈধ ব্যবহার প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় সার্ভিস ড্রপ ছিদ্র করে বিদ্যুৎ চুরি :: পবিসের নৈশ অভিযানে সংযোগ বিচ্ছিন্ন ও ১৫ ব্যবসায়ীকে সতর্ক

আপডেট সময় : ০৪:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬