ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সামির ফিফটিতে মুন্সিগঞ্জকে উড়িয়ে দিয়ে ঢাকার শুভসূচনা নগরকান্দায় অপশক্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান প্রখ্যাত রাজনীতিবিদ মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ফরিদপুরে কড়া নিরাপত্তায় পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে অ্যানাটমিক্যাল ড্রয়িং প্রতিযোগিতা ফরিদপুরে পর্দা উঠল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে সামাজিক প্রতিরোধের আহ্বান মহিলা পরিষদের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ :: কার্যকর ১ ডিসেম্বর থেকে মধুখালীতে পাওয়ার টিলারের ফালায় আহত কৃষকের ঢাকা মেডিকেলে মৃত্যু ফরিদপুরে পবিসের নৈশ অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগে ব্যাডমিন্টন খেলায় ৩টি স্পট শনাক্ত

ফরিদপুরে পল্লী বিদ্যুতের ‘নাইট অপারেশন’

৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন :: ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্কতা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদ, বিদ্যুতের অপচয় রোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে বিশেষ ‘নাইট অপারেশন’ বা রাত্রিকালীন অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ সাঁড়াশি অভিযান চালানো হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত পাঁচটি বিশেষ দল একযোগে এ অভিযানে অংশ নেয়। অভিযানে মধুখালী জোনাল অফিসের আওতাধীন এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে দুটি এবং ভাঙ্গা জোনাল অফিসের আওতাধীন এলাকায় একটি সংযোগসহ মোট তিনটি অবৈধ বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।
এ সময় অভিযানকারী দলগুলো আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না তা খতিয়ে দেখে। পাশাপাশি রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ, ফুটপাতের অবৈধ সংযোগ এবং বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারগুলো নিবিড়ভাবে পরীক্ষা করা হয়।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১০টি মার্কেট ও দোকানের মালিককে প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অপচয় রোধে জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের রাত্রিকালীন তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পল্লী বিদ্যুতের ‘নাইট অপারেশন’

৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন :: ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্কতা

আপডেট সময় : ০৬:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬