ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল আকস্মিকভাবে বিএনপির বর্ষীয়ান নেতা ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতি তালুকদার এবং বিএনপির দুর্দিনের নেতা আইয়ুব খানের বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ২২ অক্টোবর তিনি তাঁদের নিজ নিজ বাড়িতে গিয়ে অসুস্থতার বিষয়ে খোঁজ নেন এবং তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় সহমর্মিতা প্রকাশ করেন।