ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার অরুণ ট্রেডার্সের কর্মচারী মারুফ মুন্সী (১৮) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ মারুফ মুন্সী ফরিদপুর শহরের চরকমলাপুরের চানমারি রোড এলাকার বাসিন্দা। তাঁর বাবা মোহাম্মদ শাহিন মুন্সী এবং মা জেলেখা বেগম। মারুফ নিউমার্কেটের অরুণ ট্রেডার্সে কর্মচারী হিসেবে কাজ করতেন।
জানা গেছে, গত রোববার ১৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মারুফ নিখোঁজ হন। ওই রাতে তিনি বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা দোকান, সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে ২১ অক্টোবর মারুফের বাবা কোতোয়ালি থানায় নিখোঁজের বিষয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৫৪১ নথিভুক্ত করা হয়।
নিখোঁজ মারুফের সন্ধান পেতে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।