শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।


এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং আগামী দিনগুলোতে ও তাঁদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।