আমেরিকার সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী ও দাসত্বমূলক বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে আলোচনা সভা করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ কমিউনিস্ট লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় সংগঠনটির সেক্রেটারি নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধ, খুন, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতি প্রতিরোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সার, বিদ্যুৎ ও চিকিৎসাসহ জনজীবনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগ নিরসনের দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, এসব সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ‌ হুঁশিয়ারি ব্যক্ত করেন ‌।