বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলা মহানগর ও সদর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার ১৪ এপ্রিল শহরের মাছরাঙ্গা ডিপার্টমেন্ট স্কোরের সামনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাসাস ফরিদপুর জেলা শাখা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম ভূঁইয়া তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক এম টি আক্তার মিতুল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জাসাস জেলা কমিটির সদস্য সচিব আরিফ বকু, মহানগর কমিটির সভাপতি মোঃ শাহিন হক, সাধারণ সম্পাদক শহীদ ইবনে পিন্টু, থানা কমিটির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও জাতীয়তাবাদী তাঁতি দলের সদস্য সচিব সাহেদা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার আহ্বান জানান। অনুষ্ঠানে নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান এ লক্ষ কে সামনে রেখে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতা এ অনুষ্ঠান উপভোগ করে। অনুষ্ঠান পরিচালনা করেন মেহেদী মিঠু।