ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও অপচয় রোধে রাতের অভিযানে দুটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এ সময় রাত ১০টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ২৩টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আবাসিক মিটারের মাধ্যমে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, অটো চার্জিং, গ্যারেজ, রাস্তার বাতি ও ফুটপাতের বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।
এ সময় ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলায় দুটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ফরিদপুর সদর উপজেলায় আবাসিক মিটারের মাধ্যমে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহারের একটি ঘটনা শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট গ্রাহকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির , অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ, বিদ্যুতের অপচয় রোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।