বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর চরভদ্রাসন সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে ফরিদপুরের চরভদ্রাসন সফর করবেন রুহুল কবির রিজভী।

এ উপলক্ষে মঙ্গলবার ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবিরের চরভদ্রাসনস্থ বাড়িতে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় তিনি অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।