ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি পরিবারের জন্য নবনির্মিত বাড়ি হস্তান্তর, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা কার্যক্রমের উদ্বোধন করবেন।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলার ৪ নম্বর গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামের মোস্তফা কবিরের বাড়ি (বেপারি বাড়ি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল।
আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে রয়েছেন সংগঠনটির আন্তর্জাতিক
বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা আলমগীর কবির।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।