ফরিদপুরের চর জ্ঞানদিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত ও যোগাযোগের সুবিধার্থে নতুন সাঁকোর ব্যবস্থা করে দিয়েছেন চেয়ারম্যান মো. নূরুল আলম।

এলাকাবাসীর নির্বিঘ্নে চলাচল এবং দুই ওয়ার্ডের মধ্যে যোগাযোগ সহজ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাঁকুটি নির্মাণের ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে চর জ্ঞানদিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকার বাসিন্দারা এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।