বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
গতকাল রোববার (১১ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী ইশতেহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং উন্নয়নমূলক কার্যক্রমের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

জেলা তথ্য অফিসের এ প্রচার কার্যক্রমের মাধ্যমে সরকারের নির্বাচনী অঙ্গীকার সম্পর্কে জনগণকে অবহিত করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে।