শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে ‘বাজলো তোমার আলোর বেণু’ শীর্ষক মহালয়া ও আগমনী আলোচনা এবং সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ১০ অক্টোবর শহরের রথখোলা এলাকার আনন্দ আশ্রমে সুরলহরি সঙ্গীত একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি, ফরিদপুরের সঙ্গীত প্রশিক্ষক ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুরলহরি সঙ্গীত একাডেমির সহসভাপতি প্রদীপ কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গৌতম কুমার সরকার।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গৌতম কুমার সরকার, ফারুক হোসেন, অনির্বাণ সরকার, অঙ্কুশ সরকার, সরস্বতী রানী বিশ্বাস, ইরফান আলী, নওমী বিশ্বাস মেধা, প্রীতি দাস ও আদ্রিতা কুন্ডু।
আয়োজকেরা জানান, মহালয়া ও আগমনী সঙ্গীতের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানো এবং ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে শারদীয় উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।