ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল আর নেই। আজ শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ফরিদপুর শহরের ১ নম্বর হাবেলী গোপালপুর, মনু মিয়া সড়ক এলাকার বাসিন্দা ছিলেন। মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার (১০ অক্টোবর) বাদ জোহর ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য শনিবার দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে নেওয়া হবে।
মরহুমের জানাজায় উপস্থিত থাকার জন্য সর্বস্তরের মানুষের প্রতি পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।