ফরিদপুরে হাম আক্রান্ত হয়ে ‌ছয় মাস বয়সী ‌এক শিশুর মৃত্যু হয়েছে। উক্ত শিশুর নাম ‌রোজা ‌(৬ মাস) তার পিতার নাম ‌ মোহাম্মদ রমজান ‌‌তার বাসা ‌গোপালগঞ্জের মুকসুদপুর। হাম আক্রান্ত হয়ে ‌ উক্ত ‌ শিশু ‌ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রবিবার ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের ঝুঁকি এড়াতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।