‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
প্রতিযোগিতায় ফরিদপুরের তারার মেলা স্কুলের শিক্ষার্থীরা ছয়টি পুরস্কার অর্জন করেছে। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া ও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ ।