সপ্তাহব্যাপী ‘অক্টোবর সেবা ২০২৬’-এর অংশ হিসেবে ফরিদপুরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে লায়ন্স ক্লাব অব ফরিদপুর।
আজ রোববার (৪ অক্টোবর) আরামবাগ এতিমখানার সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একইদিন ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে সকালের নাস্তা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন মতিউর রহমান, আশিক হাবিব সিদ্দিকী, শাহিদুর রহমান, সুজয় সাহা, আলী আকবর, শফিউল আলম, খন্দকার কালাম ও মো. ফারুকসহ লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যরা।
সেবামূলক এ কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক সেবায় লায়ন্স ক্লাব অব ফরিদপুরের সদস্যরা তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।