শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে মহালয়া ও মা দুর্গার আগমনী অনুষ্ঠান আয়োজন করেছে শারদীয়া সংঘ। দেবীপক্ষের পুণ্য তিথিতে মায়ের আবাহনকে কেন্দ্র করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী শুক্রবার (৯ অক্টোবর) ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শারদীয়া সংঘের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এ আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।