শ্রীশ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও রাধাষ্টমী উপলক্ষে ফরিদপুর পৌর মহাশ্মশান উৎসব অঙ্গনে ৯ দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ, পদাবলী কীর্তন ও সনাতনী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল ২৬ সেপ্টেম্বর থেকে গোবিন্দপুর, অম্বিকাপুরের পৌর মহাশ্মশান প্রাঙ্গণে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন পৌর মহাশ্মশান কমিটির সভাপতি প্রবীর কান্তি বালা (পান্না)। সার্বিক সহযোগিতায় পৌর মহাশ্মশান কমিটি গোবিন্দপুর অম্বিকাপুর ফরিদপুর। নয়দিন ব্যাপী অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ, পদাবলী কীর্তন, গীতা প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন সনাতনী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের
অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।