ফরিদপুরের টেপাখোলা হরিসভা মন্দিরে শ্রীশ্রী রাধাষ্টমী উদযাপন উপলক্ষে ৮৪তম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে হরিসভা নাটমন্দির প্রাঙ্গণে শুরু হয় ৩২ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন।
উৎসব উপলক্ষে বন্ধুদ্বয় ‌ এর পক্ষ থেকে ভক্তদের মধ্যে ‌থেকে বিশেষ সেবার ব্যবস্থা করা হয়।
এ সময় সুমন চন্দ্র কর্মকার, সমর পোদ্দার, নিমাই সাহা, উজ্জল সাহা, বিধান পাল, সঞ্জয় সাহা (মনা), উত্তম পাল, সঞ্জয় শীল, আসলাম মাহমুদ, সুজয় দাস, বাবু ভাই ও বিপ্লব চৌধুরীসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন।
ধর্মীয় এ আয়োজনকে ঘিরে টেপাখোলা হরিসভা মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।