ফরিদপুর শহরের সিংপাড়া রথখোলা এলাকার পরিচিত কণ্ঠশিল্পী ও নাট্যকার আলো মন্ডল পরলোকগমন করেছেন।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের স্পেশাল নূর ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা প্রয়াত আলো মন্ডলের আত্মার শান্তি কামনা করেছেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।