ফরিদপুরে পেঁয়াজবোঝাই ও চুনাপাথর বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সং*ঘ*র্ষে এক চালক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার
(২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন পূর্ব গঙ্গাবর্দী বাজারের বেলী ব্রিজ সংলগ্ন হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পেঁয়াজবোঝাই ট্রাকের চালক মো. আইয়ুব আলী মোল্লা (৩৫) ট্রাকের ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক উদ্ধার করে হেফাজতে নিয়েছে হাইওয়ে ‌ পুলিশ ।