ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ-এর কার্যনির্বাহী বোর্ডের নির্বাচনে ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও মাহবুবুর রহমান আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন।
২০২৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FICCI) সভাপতি রূপালী চৌধুরী এবং সাবেক এফবিসিসিআই সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।
নতুন পরিচালনা পর্ষদে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, আফতাব উল ইসলাম, মীর নাসির হোসেন, আব্দুল হাই সরকার, তপন চৌধুরী ও সিমীন রহমান।
নতুন নেতৃত্ব আগামী দুই বছর আইসিসি বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করবে।
