হোটেল র‍্যাফেলস্-ইনের ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৫ সেপ্টেম্বর।
এ উপলক্ষে তাঁর রুহের ‌ মাগফিরাত কামনা ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। মরহুমের স্মরণে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ‌আলিপুর গোরস্থানে মাহাবুবুর রহমান খানের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী বুধবার ১৬ সেপ্টেম্বর শহরের আলিপুরে অবস্থিত উদয়ন সংঘে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এসব কর্মসূচিতে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।