ফরিদপুরের কোতয়ালি থানাধীন বাখুন্ডায় জোবাইদা করিম জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার
১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে মিলের সংরক্ষিত পাটের গর্দায় এ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও মিলের শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
