ফরিদপুর সদর উপজেলার ৩ নম্বর নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোফাজ্জেল হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের জনগণের কাছে ‌দোয়া কামনা ‌ করা হয়েছে।