ফরিদপুর সদর উপজেলার আওতাধীন প্রায় শতাধিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া।
মতবিনিময় সভায় কিন্ডারগার্টেনগুলোর পাঠদানের অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এসব কার্যক্রমের আইনগত ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে প্রধান শিক্ষকদের অবহিত করা হয়।
সভায় কিন্ডারগার্টেন পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
