৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতায় ফরিদপুর সদর উপজেলার সাজেদা কবিরউদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার ছোট দল বিভাগে ১ম স্থান এবং সাঁতার বড় দল বিভাগে ২য় স্থান অর্জন করেছে। এছাড়া কাবাডি প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টির দল। খেলা শেষ ‌ প্রধান অতিথি থেকে ‌ বিজয়ীদের মধ্যে ‌ পুরস্কার বিতরণ করেন ‌ ফরিদপুর জেলা প্রশাসক ‌ মাজহারুল ইসলাম। ‌
বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে। ভবিষ্যতে তারা জেলা ও জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।