কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে” ফরিদপুর পৌরসভা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল বাদ আসর বিকাল ৫টায় শহরের চকবাজার এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকবেন।