শরীয়তপুর সদর থানা এলাকায় পানিতে ডুবে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর পরিচয় শনাক্ত করতে তার স্বজনদের সন্ধানে সহযোগিতা চাওয়া হয়েছে।
জানা গেছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এলাকায় ঘোরাফেরা করতেন। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ শরীয়তপুর সদর থানার হেফাজতে রয়েছে।
এদিকে, এনআইডি সংক্রান্ত তথ্য যাচাইয়ের মাধ্যমে একজন নারীর পরিচয় পাওয়া গেছে। তবে উদ্ধার হওয়া মরদেহটি ওই নারীরই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে তার পরিবারের সদস্যদের সন্ধান করা হচ্ছে।
মরদেহটি সঠিকভাবে শনাক্ত করা গেলে পরিবারের কাছে হস্তান্তর করে নিজ এলাকায় পাঠানোর ব্যবস্থা করা সম্ভব হবে। তাই কেউ ওই নারীকে চিনে থাকলে বা তার পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭১৮-২২০০১৯। মানবিক কারণে বিষয়টি ছড়িয়ে দিয়ে ওই নারীর স্বজনদের সন্ধানে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।