ফরিদপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান (শামীম)। তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে ফরিদপুরের চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান শামীমের দক্ষ নেতৃত্বে ফরিদপুর ডায়াবেটিক সমিতির চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। একই সাথে নতুন দায়িত্বে তাঁর সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
