বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ও আন্তর্জাতিক স্কোরার মোঃ সাঈদুর রহমান ভুঁইয়া সাঈদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রবিবার ৩০ আগস্ট সকালে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাঈদুর রহমান ভুঁইয়ার মৃত্যুতে ক্রিকেট অঙ্গনসহ ফরিদপুরের আম্পায়ার্স ও স্কোরার্স মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আন্তর্জাতিক পর্যায়ে স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন তিনি।
তার মৃত্যুতে ফরিদপুর জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।