ফরিদপুরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ফরিদপুর শাখা ক্লিনিকের একটি ইউনিট নিরাময় হাসপাতালের সামনে স্থানান্তরের বিষয়ে শাখা কমিটির সভাপতি ও উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়ে ৭ সদস্যবিশিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ২৯ আগস্ট এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লিনিকের ইউনিট স্থানান্তর সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও বিষয় উঠে আসে। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে মতামত ও করণীয় নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।


সভায় এফপিএবি ক্লিনিকের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা, সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত এবং ইউনিট স্থানান্তর প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন বিষয় সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় শাখা কমিটির সম্মানিত সভাপতি, উপদেষ্টা কমিটির সদস্যসহ ৭ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।