বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান খান সাইফুলের পিতা সিকান্দার খান ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
আজ শনিবার ২৯ আগস্ট ফরিদপুর শহরের আলিপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ‌।
তার নামাজে জানাজা আজ রাত ৯:৩০ টায় ‌ মিনিটে ‌ আলিপুর খা পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে ‌ জানা গেছে।


‌