পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফরিদপুর ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে ‌ এবং ‌ ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ‌‌আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২৬ আগস্ট সকাল ১১ টায় ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ‌ ফরিদপুর শাখার উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লার সভাপতিতে ‌অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।‌

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌ ময়েজ ‌ মঞ্জিল জামে মসজিদের ‌ ইমাম ও খতিব মাওলানা কবির ,আহমেদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ‌ ফরিদপুর জেলা শাখা ফিল্ড অফিসার ‌ মোঃ রাসেল ‌, অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ ইউনুস আলী মন্ডল ‌ এবং ‌ মাস্টার ট্রেইনার ‌ মোহাম্মদ রুহুল আমিন ‌।

আলোচনা সভায় ‌ বক্তারা ‌ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, আদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে ‌ জীবন ধারণের জন্য আহ্বান জানান।
আলোচনা শেষে পবিত্র ‌ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‌ বিভিন্ন বিভাগে ‌ অনুষ্ঠিত‌ প্রতিযোগিতায় ‌ বিজয়ীদের মধ্যে ‌ পুরস্কার বিতরণ করা হয়।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।‌