ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৬ আগস্ট সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।


এ সময় উপস্থিত ছিলেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব কোরবান আলী চিশতী, সাবেরিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা সাজ্জাদ হোসেন রনি, ফরিদপুর প্রেসক্লাবের ‌ সাধারণ সম্পাদক ‌ মাহবুব হোসেন পিয়াল
ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসেন মাসুদ, ফকির আবুল সরকার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফিরোজ আহমেদ, শহীদ মোল্লা ফকিরসহ অন্যান্যরা।