ফরিদপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও ভাটিলক্ষীপুর নিবাসী মোঃ সাইফুল ইসলাম ভাইয়ের মা হাজ্বি কুতুবজান বিবি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
গতকাল রবিবার ২৩ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের সময় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার জানাজা নামাজ আজ বাদ মাগরিব স্থানীয় ইয়াছিন মঞ্জিল জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসী আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
