বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৯ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলা ‌ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ ‌ উদ্যোগে ‌ উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। ফরিদপুর ‌জেলা ‌বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে ‌এ সময় ফরিদপুর জেলা বিএনপি ‌ও‌ তার অঙ্গ সংগঠনের ‌নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এর পূর্বে ‌ একটি র‌্যালিটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে ‌ শেষ হয় ‌। এ পর্যন্ত ব্যাংকের মোড়ে গিয়ে পৌ‌ছলে ‌ সংক্ষিপ্ত সমাবেশে ‌ বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।