ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৮ আগস্ট ২০২৬ সকাল ৮টা পর্যন্ত জেলার হাম পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত ফরিদপুর জেলায় মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯১ জনে। একই সময়ে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ৪৫ জন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৯৬ জন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে ১৮ আগস্ট ফরিদপুর জেলার ২৯ জন এবং অন্যান্য জেলার ১৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামজনিত মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
উপজেলাভিত্তিক হিসাবে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় বাইরে থেকে আসা রোগীদের মধ্যেও কয়েকজন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সন্দেহভাজন রোগীদের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে অবহিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।