“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
আজ রবিবার ১৬ আগস্ট জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে সদর উপজেলার আলহাজ্ব এম এ আজিজ উচ্চ বিদ্যালয় ও পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনী ইশতেহারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এ সময় বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, সরকারের উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন জনসচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।