কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জাতীয় যুব শক্তির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৫ আগস্ট শহরের মডেল মসজিদ এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত জুলাই ৩৬ চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক জুনায়েদ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ড. হাসান খান, সদস্য সচিব সাইম হোসেন ও মুখ্য সংগঠক জিহাদ খানসহ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, আওয়ামী লীগ যাতে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে সংগঠনটির যেকোনো কার্যক্রম প্রতিহত করার আহ্বান জানান তারা। শোভাযাত্রায় জাতীয় যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
