ফরিদপুর মহানগর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম খোকন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকা অবস্থায় আজ ১৫ আগস্ট আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এ সময় তারা রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর শোভারামপুর বোর্ড অফিসে অনুষ্ঠিত হবে ।
